বরগুনায় দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী গণশুনানি।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত  এ গণশুনানিতে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
গণশুনানিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবা দাতা কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ভুক্তভোগী সেবা প্রার্থীদের অভিযোগ সরাসরি শুনানির মাধ্যমে নিস্পত্তি করা হয়।

আরো পড়ুন