আজকের কবিতা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

আশার আলো
মোঃ ওয়াহিদুল ইসলাম

আশার আলো জ্বলেই হঠাৎ
যাচ্ছে আবার নীভে,
থমকে দাঁড়াই মাঝপথে
ফের যায়না খাদ্য জিভে।

নিষক কলো অন্ধকারে
যাচ্ছে হৃদয় ছেয়ে,
নির্মমতার কষাঘাতে
পড়ছে অশ্রু বেয়ে।

দোদুল্য আর হতাসারা
রাখছে যেমন ঘিরে,
দারিদ্র্যতার রাক্ষসীপনা
খাচ্ছে আমায় ছিড়ে।

একটা দুঃখ বিদায় দিতে
আর একটা দুঃখ খাড়া,
ডেকেবলে আছি আমি
যাবি কোথায় দাড়া।

এ ভাবেই আজ হচ্ছে চলা
জীবন নামের পথ,
দুঃখ নিয়ে তবুও আমি
টানছি জীবন রথ।।

আরো পড়ুন