শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

বরগুনা জেলা তথ‌্য অ‌ফি‌সের আ‌য়োজ‌নে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে স‌চেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস সদস্যদের অংশগ্রহণে Typhoid Vaccination বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ আর‌ডিএফ ট্রেনিং সেন্টা‌রে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জনাব ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, সি‌ভিল সার্জন , বরগুনা। বিশেষ অতিথি ছি‌লেন জনাব ফা‌হিমা জাহান (মাঠ প্রচার), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা, জনাব মোঃ শ‌ফিউল ইসালাম , উপপরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন,বরগুনা, জনাব মো: ম‌নির হো‌সেন কামাল, প‌রিচালক, লোক বেতার ,বরগুনা, জনাব স‌ঞ্জিত কুমার দাস, এস‌বি‌সি অ‌ফিসার, ইউনি‌সেফ এবং জনাব আ‌নিসুল হক আকন্দ, সহকা‌রি প‌রিচালক, গণ‌যোগা‌যোগ অ‌ধিদপ্তর ,ঢাকা।

আরো পড়ুন